নৌকার ইঞ্জিন বিকল, ১৮৫ রোহিঙ্গা ভাসছে গভীর সাগরে

শেয়ার

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভারত মহাসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১৮৫ রোহিঙ্গা আটকা পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

তারা তীরে ফিরতে মরিয়া হয়ে রয়েছে। রোহিঙ্গাদের দলটি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছিল বলে গত শনিবার জানিয়েছে সংস্থাটি। গভীর সমুদ্রে তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকার একজন যাত্রী ইতিমধ্যেই মারা গেছে। আরো বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।  ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, সময়মত উদ্ধার করে নিরাপদ স্থানে না নিয়ে গেলে আরো অনেকে মারা যেতে পারে।   মিয়ানমারে নির্যাতনের শিকার হাজার হাজার মুসলিম রোহিঙ্গারা প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন দেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

বেশিরভাগ সময় তাদের গন্তব্য থাকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া।  ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করে। গত বছর থেকে এ অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ সমুদ্রে ডুবে নিহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।    সূত্র: আলজাজিরা

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.