মালয়েশিয়ায় মাটি ধসে চাপা পড়ে ৩ বাংলাদেশি নিহত

শেয়ার

মালয়েশিয়ার কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটি ধসে চাপা পড়ে তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) বলেছেন, দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় বাড়ির অদূরে একটি নির্মাণস্থলে শ্রমিকদের চিৎকার শুনতে পান। পরে তার শ্বশুর সিতি রোহানি সেতাপা তাকে জানান, মাটিতে চাপা পড়ে কয়েকজন শ্রমিক মারা গেছেন।

তিনি আরও জানান, খবর দেওয়া হলে কিছুক্ষণ পর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠায়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.