শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ১টি পৌরসভা ও গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন (ভাওয়ালগড়, পিরোজালী, মির্জাপুর) নিয়ে গাজীপুর -৩ সংসদীয় আসন।এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৩৪৩ জন।
স্বাধীনতার পর থেকেই এই আসন আওয়ামীলীগের দখলে। শুরু থেকে ২০০৭ সাল পর্যন্ত গাজীপুর-১ (শ্রীপুর-কালিয়াকৈর) আসনে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন কোষাধক্ষ্য ও স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী।২০০৮ সালের জাতীয় নির্বাচনে আগে সংসদীয় আসন নতুন করে পুনর্গঠন ও সীমানা নির্ধারণ করলে শ্রীপুর উপজেলা ও কালিয়াকৈর উপজেলা আলাদা হয়ে যায়। কালিয়াকৈর উপজেলা হয় গাজীপুর-১ আসন আর শ্রীপুর উপজেলা হয় গাজীপুর-৩ আসন। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী তার নিজ এলাকা গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে নির্বাচনে করেন।
গাজীপু-৩ আসনে বিএনপির মনোনয়ন পায় চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যাপক এম এ মান্নান আওয়ামী লীগের দলীয় প্রার্থী এডভোকেট মোঃ রহমত আলীর কাছে হেরে যায়।২০১৪ সালে জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি।২০১৮ সালের জাতীয় নির্বাচনে এই আসন জোটের কাছে ছেড়ে দেয় বিএনপি ফলে এই আসনে মনোনয়ন পায় কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল সিদ্দিকী। জোটের প্রার্থী মনোনয়ন পাওয়ায় শ্রীপুরে বিএনপির নেতাকর্মীরা কিছুটা মনঃক্ষুন্ন হয়।অনেক নেতা কর্মী অন্য দলের প্রার্থীকে সহজ ভাবে মেনে নিতে পারেনি। নির্বাচনী প্রচার-প্রচারণায় বিএনপি নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছিল কম।
আগামী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী চায় তৃণমূল নেতাকর্মীরা। তারা মনে করেন এইবার জাতীয়তাবাদী দলের মনোনযন নিয়ে আসবে বিএনপির কোন ত্যাগী কর্মী।
গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ বলেন, আমি মনে করি তৃণমূল থেকে উঠে আসা স্থানীয় ত্যাগী কর্মীবান্ধব এমন কাউকে মনোনয়ন দেওয়া উচিত। আমি বিশ্বাস করি দল ত্যাগী কোন নেতাকে মনোনয়ন দিবে। এই আসনে মনোনয়ন দেওয়ার মত যোগ্য অনেকেই আছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করব।
তিনি আরো বলেন, মনোনয়ন পাওয়ার মত যোগ্য অনেকেই আছে। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি কিন্তু প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না।আমি শতভাগ আশবাদী যদি অবাক সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ন নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিএনপির স্থানীয় এক ডজন নেতা বিগত কয়েক বছর ধরে কেন্দ্রে লবিং তদরির করে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ একজন মনোনয়ন নিয়ে আসবে এমটাই মনে করেন গাজীপুর-৩ আসনের হাজার হাজার বিএনপির নেতাকর্মী।
