হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার পরিবর্তীত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
