গাজীপুরের শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা বিষয়ক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.সামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যন লুৎফুনন্নাহার মেজবাহ, শ্রীপুর মডেল থানার ওসি এ,এফ,এম নাসিম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ সাহা, গোসিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান মোড়ল শাহিন।
সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শ্রীপুরের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শ্রীপুরে যানজট, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান। এছাড়াও শ্রীপুর উপজেলার বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
