ফরিদপুরে পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরে একটি পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক (২০) নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে সদর উপজেলার তুলাগ্রাম নামক এলাকার একটি পুকুরের কিনারা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে ওই নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও এলাকাবাসী জানান, তুলাগ্রাম এলাকার একটি পুকুরের কিনারায় এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। থানার পাশাপাশি সিআইডি ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চালছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.