রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ২

শেয়ার

প্রতিবেদক রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ১০০ ইয়াবা ও ৩৬ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এছাড়াও আসামিদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য নিশ্চিৎ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোসা: রোজী বেগম (৪৫) ও মোসা:সালমা খাতুন (২৩)। রোজী বেগম রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও সালমা একই এলাকার মো: শাহ আলমের মেয়ে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাতে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন ) বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে ও এডিসি ড. মোহাম্মাদ রুহুল আমিন সরকারের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, এসআই মো: ইমরান হোসেন ও তার টিম কশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার একটি বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে।

এসময় রোজী বেগম ও সালমা খাতুনকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১০০ ইয়াবা ও ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এছাড়াও আসামিদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.