চুয়াডাঙ্গায় মেয়ের হাতে খুন হলেন বাবা

শেয়ার

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দেহাটি গ্রামের মাঠ পাড়ায় নিজ বাড়িতে খুন হয়েছেন মতিয়ার রহমান মতি (৪৫) নামের এক ব্যক্তি।

নিহতের মরদেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এবং এই ঘটনায় মেয়ে ময়না খাতুন (৩০) ও মেয়ের মা তাসলিমা খাতুন (৪০) কে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ারকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখেন মা-মেয়েকে। এ সময় মতিয়ারকে তারা মৃত অবস্থায় দেখেন। প্রথমদিকে সিলিং ফ্যানের পাখায় আঘাত লেগে মতিয়ার মারা গেছেন বলে দাবি করেন তারা। পরবর্তীতে বাবাকে হত্যা করার কথা স্বীকার করেন মেয়ে ময়না।

হত্যার কারণ জানতে চাইলে মেয়ে ময়না বলেন, বাবা আমাকে কুপ্রস্তাব দিয়ে আমার সাথে রাত্রি যাপন করতে চেয়েছিল। যার কারণে আমি এমন কাজ করেছি।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, এঘটনায় নিহত মতিয়ার রহমান মতির মেয়ে ময়না খাতুন ও স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.