উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

শেয়ার

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিষয়টি জানিয়ে শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে চিঠিটি প্রকাশ করা হয়।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচারখ মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত এক্সেল শিটে শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা-থানাভিত্তিক তালিকা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সফটকপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসিয়াল ইমেইল থেকে স্কিমের ইমেইলে ([email protected]) এবং স্বাক্ষরিত হার্ডকপি ডাকযোগে পাঠাতে বলা হলো। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি পাঠানো কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না বলেও চিঠিতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.