সবজির বাজার অপরিবর্তিত, বেড়েছে মুরগির দাম

শেয়ার

চলতি সপ্তাহে সবজির বাজার অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা বেড়েছে।গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজারঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শুক্রবার এসব বাজারে বেগুনের কেজি ১০০ থেকে ১৩০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৫০ থেকে ৮০ টাকা, লাউ প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, লেবুর হালি ১৫ থেকে ২০ টাকা, ধনে পাতা কেজি ৪০০ টাকা, কাঁচা কলার হালি ৩০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা, আলু ৪৫ টাকা, দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে শীতকালীন সবজির বাজার চড়া থাকতে দেখা গেছে। ছোট বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ছোট আকারের ৪০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি মুলা ৪০ টাকা, শিম ২০০ থেকে ২২০ টাকা, পাকা টমেটো ১২০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি ১৭০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা দাম বেড়েছে।

তালতলা বাজারের মুরগি বিক্রেতা আউয়াল বলেন, গত সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ায় আমরাও দাম বাড়িয়ে বিক্রি করছি। দাম কমে গেলে আমরাও দাম কমিয়ে দেব।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.