কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন

শেয়ার

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এতে তিনজন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর কারখানার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

facebook sharing button

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.