প্রখ্যাত হোমিও প্যাথ চিকিৎসক ও হোমিও চিন্তাবিদ বিশ্বজনিন শান্তিসংগের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ হোমিও বোর্ডের প্রাক্তন সদস্য বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক হোমিও চিকিৎসার প্রতিকৃতি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা শ্রী শ্রী রামঠাকুরাঙ্গন পরিচালনা কমিটির সভাপতি ডা: চন্দ্রশেখর দাস (৮৬) বার্ধক্য জনিত কারণে রবিবার চট্টগ্রাম নিজবাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার অকাল মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আশ্রাফ উদ্দিন নিজান, রামগতি রিপোটার্স ক্লাবের সভাপতি অপরুপদাসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
শোক সংবাদ: প্রখ্যাত হোমিও প্যাথ চিকিৎসক ডা: চন্দ্রশেখর দাস আর নেই
