জুমার পর পল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

শেয়ার

একটি মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে প্রতিবাদ সমাবেশ করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে।

দলীয় সূত্র জানায়, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন।

এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের নামে করা মামলায় ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করা হবে।

বুধবার (২ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে’র মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন। মামলার রায়ের প্রতিবাদেই মূলত এ দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.