কমলনগরে চর মার্টিন ইউনিয়নের বাজেট ঘোষনা

শেয়ার

ইসফাকুল হোসাইন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ২০১৬-২০১৭ অর্থ বছরে ৯৩ লক্ষ ৮২ হাজার ১শত টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক পরিচ্ছন্নতা স্যানিটেশন ও নিরাপদ পানি সরবরাহ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্চায়সহ বিভিন্ন ব্যয় খাত ধরা হয়েছে।
রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে সুধী ও নাগরিক সমাবেশে ৪নং চর মার্টিন ইউনিয়ন চেয়ারম্যান ডা: আলী হোসেন এ বাজেট ঘোষনা করেন।
৪নং চর মার্টিন ইউনিয়নের সচিব আবদুজ জাহেরের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াসের নির্বাহী পরিচালক ডা: আনোয়ার হোসেন, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মুকবুল আহমদ, ওমর ফারুক, মাকসুদুর রহমান প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.