কমলনগর থানায় ইফতার মাহফিল

শেয়ার

news pic-21-06-16
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগর থানা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কমিউনিটি পুলিশ সেল ও কমলনগর থানার আয়োজনে এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির আহম্মদ। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: নাসিম মিয়া। উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা এডভোকেট আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক আহমেদ, উপজেলা আওয়ামীল সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার, সাধারন সম্পাদক এডভোটেক নুরুল আমিন রাজু, অধ্যক্ষ মো: জায়েদ হোছাইন ফারুকী, অধ্যক্ষ আবদুল মোতালেব, চেয়ারম্যান মাও. খালেদ সাইফুল্লাহ, মো: নিজাম উদ্দিন, হাজী হারুনুর রশিদ, ইউছুফ আলী মিয়া, মোশারফ হোসেন বাঘা, সাংবাদিক, গুনিজনসহ কমলনগর থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.