ইউক্রেন যুদ্ধে প্রাণ গেছে ৯০০০ বেসামরিকের

শেয়ার

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। সেই অভিযান এক পর্যায়ে যুদ্ধে রূপান্তরিত হয়। গত শুক্রবার এই যুদ্ধ ৫০০তম দিন পার করেছে।

এই ৫০০ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০০ শিশুও রয়েছে। নিহতের এই সংখ্যায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন (এইচআরএমএমইউ) গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটি ‘ইউক্রেন যুদ্ধে এত বেসামরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে’।

এইচআরএমএমইউ নিশ্চিত করতে সক্ষম হয়েছে যে, যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মিশন সতর্ক করেছে যে, প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। যুদ্ধ শুরুর ৫০০তম দিন উপলক্ষে দেওয়া বিবৃতিতে এইচআরএমএমইউ-এর ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেছেন, আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক চিহ্নিত করছি। এটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর একটি ভয়ঙ্কর কিছু চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.