সাগরিকায় আজ মুখোমুখী সাকিব-রশিদ

শেয়ার

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর বাকি আর তিন মাস। ৭ অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের মুখোমুখী হবে টাইগাররা।

এর আগে আজ চট্টগ্রামে আফগানদের বাংলাদেশ সফরের দ্বিতীয় পর্বে প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে দুই দল। এ ম্যাচে বিশেষ আকর্ষণ দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং রশিদ খানের লড়াই।

গত মাসে সফরকারীরা সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে। সাদা পোশাকের খেলার ইতিহাসে রানের হিসাবে যা তৃতীয় সর্বোচ্চ। এরপর টাইগারদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই আজ খেলতে নামবে আফগানিস্তান। দুই দলেরই সব বিভাগে আছে সেরা মানের ক্রিকেটার। তবে এ সিরিজে সাকিব বনাম রশিদের লড়াইও থাকবে দর্শকদের নজরে।

সেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের স্বীকৃতি বিশ্বজনীন। দলে তিনি থাকা মানেই ব্যাটিং-বোলিং দুউই বিভাগেই বাড়তি সুবিধা পাওয়া। এদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত বোলিংয়ের পাশাপআশি ব্যাটিংয়েও ঈর্ষণীয় উন্নতি করেছেন আফগান লেগ স্পিনার রশিদ। আইপিএলে একাধিক ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট হাতে মারকুটে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়েও সেরা এ দুই অলরাউন্ডারের দ্বৈরথ বেশ জমজমাট। ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি মিলিয়ে রশিদের বিপক্ষে ব্যাটিংয়ে চার বার আউট হয়েছেন সাকিব। রান করেছেন প্রায় ৮০ রেটে। অপরদিকে টাইগার অলরাউন্ডারের বিপক্ষে পরিসংখ্যান ভালো কিছুর আশ্বাস দিচ্ছেনা রশিদের হয়ে, বিশ্বসেরা অলরাউন্ডারের বলে আউট হয়েছেন দুইবার, ব্যাটিং এভারেজ ১৩।

বাংলাদেশ এবং আফগানিস্তান উভয় দলেরই গুরুত্বপূর্ণ সদস্য এ দুইজন। গত্মাসের একমাত্র টেস্টে দলে ছিলেন কেউই। ইনজুরি কাটিয়ে ফিরছেনও একইসাথে। আজকের ম্যাচে তাই জয়ের জন্য এ দুজনের অলরাউন্ড পারফরম্যান্সের দিকে বাড়তি নজর থাকবে সবার।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.