ঈদের ছুটিতে সিনেমা প্রেমীদের পদচারণায় মুখর শ্রীপুর শাপলা সিনেমা হল

শেয়ার

বাবুল খান:

পবিত্র ঈদুল আযহার ছুটিতে সিনেমা প্রেমীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শাপলা সিনেমা হল। এবারের ঈদে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল অভিনীত
‘প্রিয়তমা’ ছবিটি প্রদর্শিত হচ্ছে।

হিমেল আশরাফ পরিচালিত আশরাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবিতে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিন, ডন, এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, শহীদ উন নবী, কাজী হায়াৎ ও অন্যান্যরা। জানাযায় প্রিয়তমা ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে ২কোটি ৫০ লাখ টাকা।

সিনেমা দেখতে আসা সাইফুল বলেন- দীর্ঘদিন পর সিনেমা হলে এত মানুষ দেখে আনন্দ লাগছে। হল ভর্তি মানুষ থাকলে সিনেমা দেখতেও অনেক ভালো লাগে

শিল্প অধ্যুষিত শ্রীপুরে একমাত্র বিনোদন কেন্দ্র শাপলা সিনেমা হল। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় -সিনেমা প্রেমীরা লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করে হলে প্রবেশ করছে। প্রতিটি টিকিটের মূল্য দরা হয়েছে ১৫০ টাকা। দীর্যদিন পর প্রান ফিরে পেয়েছে শাপলা সিনেমা হল।

শাপলা সিনেমা হলের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান- ঈদের দিন হতে প্রতিদিন চারটি করে শো- প্রদর্শিত হচ্ছে। প্রতি শো-তে তিনশ থেকে চারশ লোক হয়। তিনি আরো জানান দর্শকদের সাড়া পেলে ঈদের তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্রিয়তমা ছবিটি প্রদর্শন করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.