পুলিশের গুলিতে কিশোর নিহতের জেরে ফ্রান্সে গ্রেপ্তার ৭৭

শেয়ার

প্যারিসে পুলিশের গুলিতে কিশোর নিহতের ঘটনায় উত্তাল রয়েছে ফ্রান্সে। এ ঘটনায় চলা দ্বিতীয় দিনের বিক্ষোভ থেকে ৭৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার নাহেল এম নামের ওই কিশোরকে গুলি করে হত্যা করেন এক পুলিশ কর্মকর্তা। ঘটনার বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ। গতকাল বুধবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং আশপাশের দোকান ভাঙচুর করা হচ্ছে।

এদিকে বিস্ফোরক নিয়ে প্যারিসে পুলিশ স্টেশনগুলোতে বিক্ষোভকারীদের অবস্থান নিতে দেখা গেছে। উত্তরের শহর লিলেতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

অনলাইনে পোস্ট করা একটি ফুটেজে দেখা গেছে, মনস-এন-বারুউল শহরের টাউন হলের ভেতরে লোকজন নথিপত্র এবং চেয়ার আগুনে পুড়িয়ে দিচ্ছে।

অন্যদিকে পশ্চিমের শহর রেনেসে নিহত কিশোরকে শ্রদ্ধা জানাতে প্রায় ৩০০ জন মানুষ একত্রিত হন। এদের মধ্যে কেউ কেউ আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার সকালে ১৭ বছর বয়সী নাহেল এম প্যারিসের পশ্চিমাঞ্চলীয় নানতেরে এলাকায় একটি ভাড়া করা গাড়ি চালাচ্ছিল। এ সময় তার গাড়ি আটায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। এরপর ওই কিশোরকে খুব কাছ থেকে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, সড়কের বেশ কিছু নিয়মকানুন না মানায় পুলিশ তাকে থামানোর চেষ্টা করেছিল।

এরই মধ্যে কিশোরকে গুলি করা পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.