আ.লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: শেখ হাসিনা

শেয়ার

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

এটা আজ প্রমাণিত সত্য। আওয়ামী লীগ সরকারে থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে। ২০০৮ এর নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, আমরা সরকার গঠন করেছি।

২০১৪ সালের নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনে। ২০১৮ সালের নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে।

শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে আজ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ উন্নয়নশীল মর্যাদা পেয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.