ইনিংসের বিরতিতে দেখে মনে হয়েছিল, গুজরাত টাইটান্সের পর পর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা। ফাইনালে ২১৫ রানের চাপ যথেষ্ট বেশি।
কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস দেখাল, লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয়। বৃষ্টির দাপটে প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ছন্দ নষ্ট হয়নি চেন্নাইয়ের ব্যাটারদের। ২০ ওভারের খেলা কমে দাঁড়ায় ১৫ ওভারে। লক্ষ্য কমে হয় ১৭১। সেই লক্ষ্য তাড়া করে জিতে যায় চেন্নাই। গুজরাতকে হারিয়ে পঞ্চম বারের জন্য আইপিএল জিতলেন ধোনিরা।
বিস্তারিত আসছে….
