কমলনগরে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার

অমজাদ হোসেন আমু:
লক্ষ্মীপুরের কমলনগরে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) বিকেলে অসহায় পথশিশুদের মাঝে ঈদুল আযহার আনন্দ পৌছে দিতে আমার বাংলাদেশ ফেসবুক গ্রুপের আয়োজনে উপজেলার মতিরহাট গুচ্ছগ্রাম, কাদিরপন্ডিতের হাট নদীর পাড়. নাছিরগঞ্জ নদীর পাড়, মাতাব্বরনগর নদীর পাড়, হাফেজিয়া মাদ্রাসা এলাকাসহ ৩৫০ পথ শিশুদের মাঝে ঈদের সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ ফেসবুক গ্রুপের আমজাদ হোসেন আমু, জাকির মাহমুদ, আকরাম হোসেন মানিক, মো. শরিফ, আমজাদ, ফাহাদ, রিপন, ইব্রাহীম, অনিক, আহসান, রাজু, মন্নান, রিয়াজ, আরিফসহ প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.