বকশীগঞ্জে ১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার-৪

শেয়ার

রুবেল মিয়া, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছেন বকশীগঞ্জ থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন:দেওয়ানগঞ্জ উপজেলার চরকালিকাপুর এলাকার হানিফ উদ্দিনের ছেলে আজাদ হোসেন (২০),আফরুজ্জামানের ছেলে সীমান্ত (২০),সওদাগর শেখের ছেলে আল আমিন (২৫) ও বকশীগঞ্জ উপজেলার পূর্ব কলকিহারা এলাকার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামানের ছেলে রবিজল (৩৮)।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,মঙ্গলবার (২৩ মে) পূর্ব কলকিহারা এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.