ঘূর্ণিঝড় মোখার দরুন সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা কেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারসমূহ বন্ধ থাকবে।
শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন তথ্য জানিয়েছেন।
উপদ্রুত এলাকার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এসময় তিনি আরও জানান।
