বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড

শেয়ার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৪ টা থেকে ২ ঘন্টা ব্যাপী বানিয়াচং উপজেলা সিএনজি স্টেশন, বানিয়াচং-হবিগঞ্জ সড়ক ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সড়ক পরিবহন আইনে রাস্তায় যত্রতত্র গাড়িপার্কিংয়ের দায়ে ২ জন চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যাতিত এবং ২ জন করে সহযাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর দায়ে ৬ জনকে ৫হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে মনিটরিং করা হয়।
নতুন বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে ভোক্তা অধিকার আইনে নূরানী হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত নিয়মিতই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.