চাঁদ দেখা গেছে, সৌদিতে কাল ঈদ

শেয়ার

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর আরব নিউজের

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.