ছাত্রলীগ নেতা মিরাজের ইফতার বিতরণ

শেয়ার

কামরুল হাসান হৃদয়:

লক্ষ্মীপুরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ নেতা জায়েদ ইবনে মিরাজ।

বৃহস্পতিবার ( ৩০মার্চ ) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার চক বাজার এলাকায় জেলা ছাত্রলীগের নির্দেশে ১৫০জন পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন মিরাজ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জায়েদ ইবনে মিরাজ, আবদুল্লাহ আল ফাহিম, নাছির ভূঁইয়া, শাহরিয়ার জামান সিয়াম, প্রীতম, উসামা, বিজয়, মারুফ, জিসান, হিরো, তাজুন প্রমূখ।

মিরাজ বলেন, জেলা ছাত্রলীগের নির্দেশে আমি পৌরসভার রিকশাচালক, দিনমজুর, ফুটপাত ব্যবসায়ী, ভিক্ষুক এবং পথচারীদের মাঝে ইফতার করি এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ ছাত্রলীগ এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানবিক কাজগুলো চালিয়ে যাব।

উল্লেখ্য যে, মিরাজ লক্ষ্মীপুর পৌর ০৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.