রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ রোববার সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন আদর্শ শিশু নিকেতন মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এর পর উপজেলাবাসীর পক্ষ থেকে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, শিশু কিশোরদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ইফতার, ক্রীড়া প্রতিযোগিতা, বিশেষ আলোচনা সভা, বাদ জোহর ও সুবিধামত সময়ে বিশেষ মোনাজাত, দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ ।

এ উপলক্ষে হাসপাতাল, শিশু পরিবার, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়াও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনসমূহ রাতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও এসেনশিয়াল ড্রাগস এর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এহসানুল কবির জগলুল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার নাজিম উদ্দীন পাঠান, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.