রায়পুরে জাতীয় গণহত্যা দিবস পালিত

শেয়ার

প্রদীপ কুমার রায়:

গণহত্যা দিবস উপলক্ষে রায়পুরে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) উপজেলা পর্যায়ে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও সবুজসেনা খেলাঘর আসর।

সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) মো. রাসেল ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল হক প্রমুখ।

উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সোহানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, মৎস কর্মকর্তা এমদাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় অতিথিরা ২৫ মার্চ কালোরাত্রির গণহত্যা কথা তুলে ধরেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরে আলোচনা করে।

এদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি সবুজসেনা খেলাঘর আসর দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলনের করে। সবুজসেনা খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক প্রদীপ রায় এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাসেম খোকার সঞ্চালনায় এসময় খেলাঘর জাতীয় কমিটির সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা শংকর মজুমদার, সিনিয়র সহসভাপতি আলিম উল্যা পিন্টু, সাংগঠনিক সম্পাদক নাসির আল ইমরান, প্রচার ও প্রচারণা সম্পাদক নাইমুল ইসলাম রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.