মোঃবদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নংচরজব্বর ইউনিয়নে নব গঠিত আলহাজ্ব খলিল উল্লাহ মিয়া কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন এবং চরজব্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক স্হায়ী কমিটির সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য,নোয়াখালী মাটি ও মানুষের নেতা সদর-সুবর্ণচরের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোঃ একরামুল করিম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন চরজব্বর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট ওমর ফারুক কলেজ অধ্যক্ষ বিকাশ চন্দ্র দাস,কলেজের শিক্ষক মন্ডলী ছাত্র/ছাত্রী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় ফিতা কেটে কলেজের উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য একরামূল করিম চৌধুরী তিনি কলেজের উন্নয়ন কল্পে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ।
