বাজারের ব্যাগে মিলল ২ নবজাতকের মরদেহ!

শেয়ার

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পঞ্চব‌টি এলাকা থেকে করিমগঞ্জ থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

ক‌রিমগঞ্জ থানার প‌রিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে জাফরাবাদ নয়াবাজা‌রের কা‌ছে নদীর পা‌ড়ের রাস্তার পা‌শে এক‌টি বাজারের ব‌্যাগে কে বা কারা সদ‌্য জন্ম নেয়া দুই শিশুর মরদেহ ‌ফেলে রাখে। এলাকাবাসী দেখ‌তে পে‌য়ে বিষয়‌টি পুলিশকে জানায়।

খবর পেয়ে ক‌রিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.