টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানভীরের অভিষেক

শেয়ার

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনে। তাও আবার টি-টোয়েন্টিতে!

সিরিজ শুরুর পূর্বে এমনটা কি ভেবেছিল কেউ? কেউ ভাবুক আর নাই ভাবুক, এমন কঠিন বাস্তবতা নিয়ে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে বেন ডাকেট-মঈন আলীরা।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মিরপুরে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

ইংলিশদের ধবল ধোলাই করার লক্ষ্যে আজ দুইটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী। অপরদিকে নাসুমের জায়গায় অভিষেক হয়েছে বিপিএল কাঁপানো তানভীর ইসলামের। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামছে সফরকারী ইংল্যান্ড।


বাংলাদেশ একাদশ

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.