তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

শেয়ার

রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ডিউটি অফিসার রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.