স্ত্রীর ধর্ষককে পিটিয়ে মারার অভিযোগে স্বামী আটক

শেয়ার

অনলাইন ডেস্ক : ত্রীর শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে হাজতে ঠাঁই হল স্বামীর। তাঁর বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ দায়ের করেছে পুলিশ।

সোমবার রাত সোয়া দশটা নাগাদ নিউ ইয়র্কের ব্রংক্স এলাকার আবাসনে ঢুকে পড়ছিল ৪৩ বছরের এক ব্যক্তি। বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে ফ্ল্যাটের এক নারীর পোশাক ছিঁড়ে তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই ব্যক্তি। আতঙ্কিত নারী চিত্‍কার করে উঠলে তাঁর ৫৭ বছর বয়স্ক স্বামী শুনতে পান।

ঘরে ঢুকে তিনি দেখতে পান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করছে। তিনি বাধা দিলে আগন্তুকের সঙ্গে ঝগড়া বাধে। তর্কাতর্কির জেরে স্ত্রীর আক্রমণকারীকে বেদম মারধর করেন। তার জেরে ঘরের ভিতর ওই ব্যক্তি লুটিয়ে পড়ে।

পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্‍সকরা জানিয়েছেন, রাত দেড়টা নাগাদ তার মৃত্যু হয়। হত্যার অভিযোগে আক্রান্ত নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.