মেডিকেল ভর্তি পরীক্ষা আজ

শেয়ার

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের আসন নিশ্চিত করাসহ এরই মধ্যে কেন্দ্র পরিদর্শক-কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

পরীক্ষার সার্বিক পরিবেশ পরিদর্শনে শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিকের। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.