ইবির ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গেট-টুগেদার ১০ মার্চ

শেয়ার

ফরহাদ খাদেম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গ্র্যান্ড গেট-টুগেদার ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার (৬ মার্চ) বেলা ১১ টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনে ইংরেজি বিভাগের সভাপতি ও এলামনাই এসোসিয়েশনের সদস্য অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন ইংলিশ এলামনানাই এসোসিয়েশনের সভাপতি ও এইচপি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লি. এর পরিচালক সৈয়দ মনোয়ার আজাদ, গেট-টুগেদার এবং এজিএম বাস্তবায়ন সাব-কমিটির আহ্বায়ক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন (সানী) এবং সাব-কমিটির সদস্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী পরিচালক ও ইবি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল ওয়ারিশ (মিরাজ)। এসময় ইবি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান ও সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলামসহ প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতির অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ও ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান।

উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠানে মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও স্মৃতিচারণ পর্ব। ৩১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের রেজিস্ট্রেশন চলে। এতে ২৫টি ব্যাচের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.