রামগঞ্জে আগুনে পুড়লো ৭ বসতঘর ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৩নং পূর্ব নোয়াগাঁও ওয়ার্ডের মাস্তান বাড়িতে আগুন লেগে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বুধবার গভীর রাতে আগুনের এই সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের মিটার থেকেই শর্ট সার্কিটের কারনেই আগুনের এই সূত্রপাত হয়। ওই ইউনিয়নের নোয়াগাঁও ওয়ার্ডের সদস্য রফিক আহমেদ বলেন, আগুনে আবুল কাশেম মোস্তান, আনোয়ার হোসেন মোস্তান ও শাহজাহান মোস্তানের ঘরসহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে দোচালা ঘর তিনটি ও বড় ঘর তিনটি। ক্ষতিগ্রস্থরা তিনজনই আপন ভাই। এ ছাড়া তাদের মামাতো ভাই আউয়ুব আলী মোস্তানের ঘওও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ঘরগুলোয় আগুন ছড়িয়ে যায়। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ঘরগুলোয় থাকা ফ্রিজ, আলমিরাসহ কোনো মালামালই আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে।

২নং নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল পাটওয়ারী বলেন, আগুনের খবর শুনে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ সহায়তা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন, এটা খুবই দুঃখ জনক ও হৃদয় বিদারক। আমরা অবশ্যই সরকারি সকল সুযোগ সুবিধা ক্ষতিগ্রস্থ পরিবারকে দেওয়া হবে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল হাসান জানান, আমরা খবর পাই রাত ১২:৪৫ মিনিটে। খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছি। কাঁচা ঘর হওয়াতে খুব দ্রুতই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ৭টি ঘরে ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.