সকলের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে: আনোয়ার খান এমপি

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান বলেছেন, সকলের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। দেশের বা আইনশৃঙ্খলা বাহিনীর যাতে ভাবমূর্তি নষ্ট না হয়, এ বিষয়ে সচেতন হতে হবে। গত ১০ ডিসেম্বর মানুষকে আতঙ্কিত করে অনেকে অনেক দিবাস্বপ্ন দেখেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে, সঙ্গে মোকাবিলা করেসফলতাসেগুলোরছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভা থেকে সন্তোষ প্রকাশ করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনোয়ার খান এমপি। এর আগে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এমপি আনোয়ার খান বলেন, আজকে যখন শেখ হাসিনা দেশকে ডিজিটাল করে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন, তখন একটি রাজনৈতিক দল দেশকে পিছনে নিয়ে যেতে চায়। বাংলার মানুষ তা প্রতিহত করবে।সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা, দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা স্থিতি নষ্ট করতে না পারে। সে কারণেই আমরা শান্তি সমাবেশ করছি এবং সতর্ক দৃষ্টি রাখব যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে কারণ বিএনপির মূল উদ্দেশ্য হচ্ছে একটি বিশৃঙ্খলা তৈরি করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ ১লা মার্চ থেকে সড়কে অবৈধ ট্রলি বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি সিএনজি ও গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.