তজুমদ্দিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

শেয়ার

ভোলা প্রতিনিধি:

পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন ৷ স্মার্ট বাংলাদেশ গঠন। এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে ভোলার তজুমদ্দিনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় উপজেলার সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শহিদুল্লাহ কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রাশেদ আল হাসান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত চন্দ্র দাস, সময় অফিসার সিদ্দিকুর রহমান, অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব মোঃ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিসংখ্যান সংশ্লিষ্ট তজুমদ্দিন উপজেলার বিভিন্ন মৌজার সুপারভাইজার ও গণনাকারীবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.