শিরোপার খুব কাছে থেকে ফিরে আসার গল্পটা অনেকবারই লিখেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি আয়োজিত কোনো আসরের শেষ চারের লড়াই থেকে এখন পর্যন্ত ১১ বার পা ফসকে ছিটকে যাওয়ার রেকর্ড রয়েছে প্রোটিয়া পুরুষ ও নারী ক্রিকেটের।
তবে ব্যর্থতার সেই গ্লানি মুছে নারী ক্রিকেটারদের হাত ধরে এবার দেশটি শিরোপা জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে। প্রতিপক্ষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এমন হিসেব নিয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে আজি অধিনায়ক মেগ ল্যানিং।
