আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা সরকারি কলেজ শাখা এর উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ” সাইডুলি” নামক ম্যাগাজিন (ছোট কাগজ) এর মোড়ক উন্মোচন করা হয়।
২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধায় জেলা সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গনে এই মোড়ক উন্মোচন করা হয়
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সভাপতি সৈয়দ আল রাকিব, সাধারণ সম্পাদক শহীদুর রহমান মিঠুন, সদর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক সাইফুল ইসলাম খান শুভ্র, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল,জেলা সাধারণ গ্রন্থাগার এর সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, জেলা সাহিত্য সমাজ এর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান সহ অন্যান্যরা।
উক্ত ম্যাগাজিন টি সম্পাদনায় ছিলেন সরকারী কলেজ শাখা ছাত্রলীগ এর সভাপতি সৈয়দ আল রাকিব এবং সহযোগী সম্পাদনায় ছিলেন সরকারী কলেজ শাখা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শহীদুর রহমান মিঠুন।
অনুষ্ঠানে অতিথিরা এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহব্বান জানান
Abdur Rahman
Abdur Rahman Ishan
