পাকিস্তানের সংকটে ভারত কী করবে, জানালেন জয়শঙ্কর

শেয়ার

পাকিস্তানের ভবিষ্যত তাদের নিজস্ব কর্ম এবং সেই অনুযায়ীই সেটি নির্ধারিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ইসলামাবাদকেই অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করতে হবে।

মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেন জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি পাকিস্তানের ভবিষ্যত মূলত পাকিস্তানের কর্মকাণ্ড এবং পছন্দ দ্বারা নির্ধারিত। হঠাৎ এবং বিনা কারণে কেউ কঠিন পরিস্থিতিতে পৌঁছয় না। তাদের একটি উপায় খুঁজে বের করতে হবে। আমাদের সম্পর্ক আজ এমন নয় যেখানে আমরা সরাসরি সেই প্রক্রিয়ার সঙ্গে প্রাসঙ্গিক হতে পারি।’

অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তান আইএমএফের একটি স্থগিত ঋণ কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। পাকিস্তানের বিশেষজ্ঞরা সংকট কাটাতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছেন। এমন সময়ে এসব মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্কর বলেন, ‘আমি যদি উদাহরণস্বরূপ শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করি, তবে এটি খুব আলাদা সম্পর্ক। শ্রীলঙ্কার সঙ্গে এখনও ভারতের অনেক সদিচ্ছা রয়েছে। স্বভাবতই প্রতিবেশীদের উদ্বেগে আমাদের অনুভূমি রয়েছে যে তাদের সাহায্য করতে হবে। ভবিষ্যতে যদি অন্য কোনও প্রতিবেশী দেশে এমনটি ঘটে তাহলে এগিয়ে আসতে হবে। কিন্তু আপনারা জানেন পাকিস্তানের ব্যাপারে আমাদের দেশে কী অনুভূতি রয়েছে।’

তিনি বলেন যে, চীন ব্যতীত প্রধান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। চীনের বিরুদ্ধে তিনি সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বড় শক্তির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। চীন ব্যতিক্রম, কারণ তারা চুক্তি লঙ্ঘন করেছে।’ ভারত ১-২ মার্চ জি-২০ এর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আয়োজন করতে চলেছে বলে জানান জয়শঙ্কর। তিনি জানান, চীনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.