দুই গোলে পিছিয়ে পড়েও রিয়ালের দারুণ জয়

শেয়ার

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে ইংলিশ ক্লাব লিভারপুলকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতের ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও দ্য রেডসদের ৫-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। খেলায় রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। অপর গোলটি এসেছে এদের মিলিতাও’র পা থেকে।

রিয়ালের এই জয়ে দলটির কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

কারণ পরের পর্বের খেলা রিয়ালের ঘরের মাঠে। যা লিভারপুলের জন্য অনেকটাই কঠিন। শেষ আটে যেতে হলে দলটির ঘটাতে হবে কোনও এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন! এর আগে গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ভিনিসিয়াসের একমাত্র গোলে শিরোপা জিতেছিল রিয়াল।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.