সুপ্রিম কোর্টে নাজমুল হুদার জানাজা, দোহারে দাফন

শেয়ার

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে তার জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

জানাজায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজউদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক ও বর্তমান নেতারা, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক আইনজীবী।

ব্যারিস্টার নাজমুল হুদা রোববার রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.