পিএসএলে ডাক, দেশের জন্য ‘না’ বললেন তাসকিন

শেয়ার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৮ম আসর শুরু হয়েছে কয়েকদিন আগে। সেখানে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের হয়ে খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

এর আগেও বাংলাদেশের খেলার জন্য আইপিএলকে না বলেছিলেন এই ডানহাতি পেসার। মার্চের ১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দেশের জন্য ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সিরিজে নিজেকে উজাড় করে দিতেই পূর্ণাঙ্গ ফিট থাকতে চান তিনি। তাই পিএসএলে না গিয়ে পূর্ণাঙ্গ মনোযোগ দিচ্ছেন নিজের দিকে।

শনিবার একক অনুশীলন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘বোর্ড থেকে পুরস্কৃত করেছে (গতবার আইপিএল না খেলায়)। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল লক্ষ্য। আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা।’

তাসকিন যোগ করেন, ‘আসলে বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্ট আছে।

যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, গুরুত্বপূর্ণ তো এটাই। কয়েক ম্যাচের জন্য যদি ওখান থেকে প্রস্তাব আসে আর সেখানে গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু একটা নিগেল ছিল, ইনজুরি থেকে সেরে উঠছি। পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.