রামগঞ্জ বোনের হাতে বোন খুন :গ্রেফতার ১

শেয়ার
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের পূর্ব সুন্দরা এলাকায় ছোট বোন পাখি বেগমের হাতে বড় বোন লাকি বেগম খুন হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নিহতের বাবা বাড়িতে। এ ঘটনায় আজ রোববার দুপুরে নিহত লাকি বেগমের স্বামী আলমগীর হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাখি বেগমকে আসামী করা হয়। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই বোনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পাখি বেগম তার বড় বোন লাকি বেগমের মুখের ভিতর হাত ডুকিয়ে ও গলাটিপে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, ছোট বোনের হাতে বড় বোন খুন হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ছোট বোনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.