ছয় মাসে রেমিট্যান্স এসেছে ১২ হাজার মিলিয়ন ডলার : সংসদে প্রধানমন্ত্রী

শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ গত ৬ মাসে ১২ হাজার ৪৫২.১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমানা আলীর প্রশ্নের জবাবে বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। এদিন প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি উচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশ। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পরও ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে প্রাপ্ত রেমিট্যান্স যথাক্রমে ২৪.৭৭ এবং ২১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৪৫২.১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের কোনো বিকল্প নেই। তাই রেমিট্যান্স প্র্রবাহ বাড়ানোর জন্য সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান, বিদ্যমান বাজার সুসংহতকরণ এবং সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বৈধপথে রেমিট্যান্স পাঠানো সহজ করা, বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দেওয়া, রেমিট্যান্স প্রেরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রণোদনা দেওয়া, সচেতনতা এবং দক্ষ মানবসম্পদ তৈরি, অধিক সংখ্যক গুণগত ও টেকসই মানবসম্পদ প্রেরণসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.