রাজিবপুর প্রেসক্লাবের পিঠা উৎসব ও শীত বস্ত্রবিতরণ

শেয়ার

কুড়িগ্রাম সংবাদদাতা:

বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে,উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসবকে হৃদয়ে লালন করতে,আনন্দঘন পরিবেশে গ্রামবাংলার বর্তমান প্রজন্নমকে উৎসাহ দেওয়ার জন্য পল্লীর মানুষের হৃদয়ের ধারন করে রাখার জন্য বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার অর্থায়নে ও উদ্যোগে সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উক্ত প্রেসক্লাবের কার্যালয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয় ।এবং শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্রবিতরণ করা হয়। ভাপা, চিতই, ডইলা, তেলে, কুলি, গোলরুটি, দুধকুলিই ত্যাদি পিঠাসহ কয়েক প্রকার ভর্তার সমন্বয়ে “পিঠাউৎসব” অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানেবাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবটির সভাপতিশ রিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুস সবুর ফারুকী।

রাজিবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আমি লক্ষ্য করছি বিভিন্ন সময় বাংলাদেশ প্রেসক্লাব একাধারে অসংখ্য প্রোগ্রাম আয়োজন করছে । এসব সামাজিক কাজের মাধ্যমে তারাএগিয়ে যাচ্ছে । এই ধরনের কার্যক্রমে সমাজের অনেক উপকার হচ্ছে ।

বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুস সবুর ফারুকী বলেন, আজকাল এই ধরনের উদ্যোগ দেখাই যায়না । এটি খুবই অসাধারণ একটি বিষয় । বাংলাদেশ প্রেসক্লাব আরো বেশি এগিয়ে যাবে, এই ভালো কাজগুলোর মাধ্যমে ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাহিদুল ইসলাম বলেন, “আমরা শুধুমাত্র সংবাদপত্রের মধ্যেই সীমাবদ্ধ নই। সমাজের দায়বদ্ধতা থেকেই সামাজিক কাজগুলো আমরা অতীতের করেছি, এখনও করছি, ভবিষ্যতে করবো, ইনশাল্লাহ ।”

এ উপস্থিত ছিলেন, মিরন মোঃইলিয়াস, চেয়ারম্যান, রাজিবপুর ইউনিয়ন পরিষদ, আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষা অফিসার রাজিবপুর, সহিজল ইসলাম সজল, সাধারণ সম্পাদক, রাজীবপুর প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকবৃন্দগ ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.