তজুমদ্দিনে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার

তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি:

ভোলা তজুমদ্দিন উপজেলা শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ অ্যাথলেটিকট ফেডারেশনের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মরিয়ব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাথলেটিকট প্রতিযোগিতার উদ্ভোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল । উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন সুমন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান সহিদুল্লাহ কিরন সহ সরকারি ও বেসকারি কর্মকর্তা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই যাত্রা শুরু হয় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের। অ্যাথলেটিকসের মাধ্যমেই সর্বপ্রথম বিশ্ব আসরে বাংলাদেশের পতাকা তুলে ধরার সুযোগ লাভ করেছিল বাংলাদেশ

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.