১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

শেয়ার

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে।

সেদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে চলবে ভোটগ্রহণ।

ঘোষিত তফসিল অনুয়ায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল আগামী ১২ ফেব্রুয়ারি (রোববার)। ওইদিন সকাল দশটা থেকে চারটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্তার কক্ষে মনোনয়ন জমা দেওয়া যাবে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ ফেব্রুয়ারিই শেষ হবে এই অধিবেশন। আর এই অধিবেশনেই নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.